![]()
ভোলা: জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রুহের মাগফিরাত কামনায় ভোলার লালমোহনে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেন লাস্ট ড্রেস বাই শওকত নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার ৬ আগস্ট বিকেল ৫ টায় লালমোহন ওয়েস্টার্ন পাড়া আমজাদ হোসেন আলম কমিশনারের বাড়ির সংলগ্ন দারুস সুন্নাহ মাদ্রাসা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, সাবেক কমিশনার আমজাদ হোসেন আলম, শফিউল্লাহ হাওলাদার, যুবদল সাধারণ সম্পাদক হাসান কাজী, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার,পৌর যুবদল নেতা রিয়াজ কাজী, এছাড়া আরো উপস্থিত ছিলেন গাজীবাড়ী মাদ্রাসার শিক্ষক হাফেজ জাকির সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা। দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নোমান। দোয়া মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।
আফ/আর