ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শিক্ষক হত্যার বিচারের দাবীতে ফের সড়ক অবরোধ, গ্রেপ্তার ২

শিক্ষক হত্যার বিচারের দাবীতে ফের সড়ক অবরোধ, গ্রেপ্তার ২


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫


শিক্ষক হত্যার বিচারের দাবীতে ফের সড়ক অবরোধ, গ্রেপ্তার ২

বরগুনা: আমতলীতে বাস চাপায় মঙ্গলবার রাতে ইশা আন্দোলনের নেতা প্রভাষক রেজাউল করিম নিহতের ঘটনায় রাতেই মামলার পর বাসসহ চালক, হেলপার ও সুপারভাইজারকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থেকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছে আমতলী থানা পুলিশ। এঘটনায় ইশা আন্দোলনের নেতা কর্মীরা এবং আমতলী বন্দর হোসাইনয়া কামিল মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা বিচারের দাবীতে মঙ্গলবার রাতের পর বুধবার সকাল থেকে ফের আমতলী -ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে।নিহত রেজাউল করিম গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের হাফেজ মাওলানা মো. নুরুল হকের ছেলে। সে আমতলী বন্দর হোসাইনিয়া কমিল মাদরাসার আইসিটি বিষয়ের প্রভাষক।
পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মো. রেজাউল করিম মঙ্গলবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুল্থান কর্মসূচী পালন শেষে আমতলী শহর থেকে মোটর সাইকেল যোগে সন্ধ্যা ৬টার সময় আমতলী-ঢাকা রুটের আঞ্চলিক মহসড়ক ধরে বাড়ি ফিরছিলেন। ঘটখালী ব্রীজের নিকট যাওয়া মাত্র বিপরীত দিক থেকে চালিয়ে আসা ছন্দা (পটুয়াখালী-ব-১১-০০৪৫) নামের একটি বাস রেজাউলের মটর সাইকেলটিকে চাপা দিলে ঘনটাস্থলেই সে নিহত হয়।

খবর পেয়ে ইসলামী আন্দোলনের শত শত নেতা কর্মীরা রেজাউলের নিহতের ঘটনায় বাস চালক এবং হেলপারকে আটকের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। দুই ঘন্টা পর অবরোধ তুলে নিয়ে বাস চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর ঙ্গলবার রাতেই নিহতের ভাই মাওলানা মো. ফয়জুল করিম বাদী হয়ে সড়ক পরিবহন আইনে

আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আমতলী থানার পুলিশ ঘাতক বাসটিকে চালক মো. নুর জামাল (৪০), সুপারভাইজার মো. আকতারুজ্জামান মোল্লা (২৫) ও হেলপার মো. আমির হোসেনকে (৩০ কে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থেকে গ্রেপ্তার করে।

আমতলী উপজেলা ইশা আন্দোলনের নেতা ও প্রভাষক মো. রেজাউল করিমের নিহতের ঘটনায় অপরাধী বাস চালক, হেলপার, ও সুপারভ্জাারের ফাঁসির দাবীতে মঙ্গলবার রাতের পর বুধবার সকাল ১০টা থেকে ইশা আন্দোলনের নেতা কর্মীরা এবং আমতলী বন্দও হোসাইনিয়া কামিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ফের আমতলী- ঢাকা আঞ্চলিক মহাসড়কের আমতলী একেস্কুল চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে টায়ায় জ¦ালিয়ে এবং সড়ক দখল করে বিক্ষোবের ৬ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, মঙ্গলবার রাতেই মামলার পর অভিযান চালিয়ে চালক হেলপার, সুপার ভাইজারসহ বাসটিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৩জনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৬:৫৪   ১৮২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ