![]()
পটুয়াখালী: দুমকিতে ৬৫০পিচ ইয়াবা সহ মো: জিয়াউর রহমান জিয়া (২৪)এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার সময় দুমকির পায়রা সেতু টোল প্লাজার চেকপোস্টে অভিযান চালিয়ে আসামী মোঃ জিয়াউর রহমান জিয়াকে আটক করে দুমকি থানা পুলিশ। জিয়াউর রহমানের পিতার নাম খুকু হাওলাদার মনির , সাং সুগন্ধা লাইট হাউস, ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা কক্সবাজার সদর, জেলা কক্সবাজার। বর্তমানে পিয়ারপুর মৌকরন, থানা পটুয়াখালী সদর, জেলা পটুয়াখালীতে বসবাস করছেন।
দুমকি থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৪:১৭:৩৭ ১৮১ বার পঠিত | ● আটক ● ইয়াবা ● দুমকি ● যুবক