ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় গৃহবধুকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

কাঁঠালিয়ায় গৃহবধুকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


কাঁঠালিয়ায় গৃহবধুকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধে পারভিন বেগম (৩৫) নামের এক গৃহবধুকে মারধর ও স্বর্নের চেইন টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার বানাই গ্রামের মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধু পারভিন বেগম ওই গ্রামের রফিকুল আলম ফোরকান মোল্লার স্ত্রী। তাকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত গৃহবধুর স্বামী মো.রফিকুল আলম ফোরকান মোল্লা বাদী হয়ে দুইজনকে আসামী করে আজ শনিবার (৯ আগস্ট) থানায় একটি মামলা করেন।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার বানাই গ্রামের মৃত্যু এছাহাক মোল্লার ছেলে রফিকুল আলম ফোরকানের সাথে জমিজমা ও পারিবারিক বিষয়ে দ্ধন্ধ চলছে আপন ভাগ্নে মৃত্যু আলমগীর হোসেনের ছেলে শিমুল ও সোহাগের সাথে। এর জেরে গত মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে শিমুল এবং সোহাগ মিলে গৃহবধু পারভিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে পারভিনকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে শিমুল ও সোহাগ। এক পর্যায় চুলের মুঠি ধরে টানা হেছড়া করে এবং তলপেটে লাথি মারে। এতে তার রক্ত ক্ষরন হয়। আসামীরা স্বর্নের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
মারধর ও ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে শিমুল জানান, তাদের সাথে জমির ভাগ বন্টন নিয়ে দ্ধন্ধ চলছে।
থানার ওসি মংচেনলা জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২১:২৪   ১৮২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ