ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ছেলের মৃত্যুর শোকে মারা গেলেন মা

ছেলের মৃত্যুর শোকে মারা গেলেন মা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


ছেলের মৃত্যুর শোকে মারা গেলেন মা

ফরিদপুর: আলফাডাঙ্গার হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী ছিলেন আকিদুল ইসলাম (২২)। দুই বছরে আগে আকিদুল বাড়ির পাশে মধুমতি নদীতে ডুবে মারা যায়। একমাত্র ছেলেকে হারিয়ে অসুস্থ হয়ে যায় সুফিয়া বেগম (৬০)।
শুক্রবার (৮ আগস্ট) রাত ১০ টায় তিনি অসুস্থ হয়ে পড়লে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত হয়। তার করুণ এ মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বুড়াইচ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা কৃষক মিলন মিয়া ও সুফিয়া বেগমের একমাত্র সন্তান ছিলেন আকিদুল ইসলাম (২২)। আকিদুল ছিলেন এলাকার মেধাবী ছাত্র। ২০২৩ সালের ২৯ জুলাই শনিবার দুপুরে মধুমতী নদীর ঘাটে গোসল করতে নামেন আকিদুল। কিছুক্ষণ পর তার মা সুফিয়া বেগম ছেলেকে ঘাটে দেখতে না পেয়ে কান্নাকাটি করতে থাকেন।

পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে আকিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
একই গ্রামের কোবাদ হোসেন বলেন, একমাত্র ছেলের মৃত্যুর পর সুফিয়া বেগম মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। স্বামী ছিলেন আগের থেকে ভবঘুরে। শুক্রবার রাতে সুফিয়া স্ট্রোক করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত হয়। সুফিয়ার ছেলে আকিদুল একজন মেধাবী ও ভদ্র ছেলে ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৭:১৬   ২৬০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ