ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত




নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

ব্রাহ্মণবাড়ীয়া: জেলার হাওড় বেষ্টিত নাসির নগর উপজেলায় জনবল সংকটে দীর্ঘ দিন যাবৎ চরমভাবে ব্যাহত হচ্ছে উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেবা।
এনেসথেসিয়ার অভাবে বিকল হচ্ছে যন্ত্রপাতি। গাইনি, সার্জারী, শিশু, চর্ম ও যৌন , অর্থপেডিক্স, মেডিসিন এনেস্থিসিয়া সহ ২১ টি পদের মধ্যে ১৭ টি গুরুত্বপূর্ণ পদই রয়েছে খালি। মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে চলছে উপজেলার প্রায় ৩ লক্ষ জন সাধারণের একমাত্র সরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, নাসির নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চিকিৎসক পদ রয়েছে ২১ টি। এরই মধ্যে ১৭ টি পদই খালি। এছাড়া কনসালটেন্ট ১০ টি পদের বিপরীতে আছে মাত্র ১ টি। নার্স ৩৫ টি পদের বিপরীতে আছে মাত্র ১৯ জন। নার্সদের মধ্যে আবার প্রেষনে চলে গেছে ৫ জন। মাতৃত্বকালীন ছুটিতে গেছে ৩ জন। এনেস্থিসিয়ার জন্য চিকিৎসক না থাকায় চালু হচ্ছে না সিজার সহ ছোট খাটো অপারেশন। চিকিৎসকদের সহকারী সেকমো ১৫ টি পদের বিপরীতে আছে ৩ জন। ১ জন রেডিওলজিস্টের অভাবে চালু করা যাচ্ছে না এক্স-রে মেশিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যন্ত্রপাতি থাকার পরও মেডিক্যাল টেকনোলজিস্টের অভাবে চালু হচ্ছে না এক্স-রে মেশিন। যার ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাওড় বেষ্টিত নাসির নগর উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার গরিব অসহায় কেটে খাওয়া সাধারণ মানুষ।
সরেজমিন গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা প্রতিদিনের ন্যায় চিকিৎসক কক্ষের সামনে নারী, পুরুষ, শিশু সহ দীর্ঘ লাইন।
চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ঘন্টার পর ঘন্টা চিকিৎসক কক্ষের সামনে দাঁড়িয়ে থাকতে। এ বিষয়ে আর এম ও ডাঃ মোঃ সাইফুল ইসলাম বলেন,প্রতিদিন কমপক্ষে ৫০০থেকে ৬০০ রোগী এই হাসপাতালে বর্হিঃবিভাগ থেকে সেবা গ্রহণ করে থাকে বিভিন্ন বয়সী রোগীরা। এর মধ্যে পুরুষ রোগী চেয়ে মহিলা, শিশু রোগী সংখ্যা বেশি। তবে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় এতো রোগীর সেবা দেয়া সম্ভব হচ্ছে না। অনেক গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত কেটে খাওয়া সাধারণ মানুষ।
হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা ৬৫ বছর বয়সী নারী করিমননেছা বলেন,আমার বয়স হইছে কোমড়ের বেদনা উঠতে পারিনা বইতে পারি না নমাজ পড়তে খুব কষ্ট অয়। আমি গরিব মানুষ আইছিলাম ডাক্তর দেহাইতে , আইয়া দেহি ডাক্তর নাই। আর কি করুম বাড়িত যাইগা।
চর্মরোগ চিকিৎসা সেবা নিতে আসা ইদ্রিস মিয়া বলেন, আইছি চর্ম ডাক্তার দেখাইতে ডাক্তার না পাইয়া বাড়িত চইলা যাইতেছি। অতবড় হাসপাতালে আইছিলাম চিকিৎসা করামো, ওষুধ খামু কিন্তু ডাক্তার নাই। সরকারে অতবড় হাসপাতালে দিচ কেরে যদি ডাক্তার না থাহে।
এ বিষয়ে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মকবুল হোসেন প্রতিবেদককে জানান, আমি সদ্য দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পাওয়ার পর থেকেই হাসপাতালের সেবার মান উন্নতি করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু চিকিৎসকের অনেক পদ শূন্য, অপারেশন থিয়েটার সচল থাকলেও এনেস্থিসিয়ার অভাবে সিজার অপারেশন করা যাচ্ছে না। উধ্বতন কতৃপক্ষকে অবহিত করেছি।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া জানান,জনবল শূন্যতার বিষয়ে আমি উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছি, চিকিৎসকদের জন্য। সামনে চিকিৎসক নিয়োগ আসছে, আশা করছি কতৃপক্ষ বিষয়টি বিবেচনায় আনবেন। অচিরেই চিকিৎসক সংকট কাঁটিয়ে ওঠা সম্ভব হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৫:২২   ১৮৭ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


কলমাকান্দায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শ্রমিক হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ
কলমাকান্দায় পাওনা টাকা চাওয়ায় শ্রমিকে পিটিয়ে হত্যা
কলমাকান্দায় প্রকৃত দরিদ্রদের ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
তারাকান্দায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন ইয়াসের খান চৌধুরী



আর্কাইভ