ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

দুমকিতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


দুমকিতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুমকি উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকগন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার ৯ আগষ্ট বেলা সাড়ে ১১টায় দুমকি শহরের নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে দুমকি প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি প্রতিনিধি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার দুমকি প্রতিনিধি মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেন, সমকালের মোঃ এবাদুল হক, দিনকাল ও ইনকিলাব প্রতিনিধি মোঃ সাইদুর রহমান খান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও জবাবদিহি পত্রিকার মোঃ আমির হোসেন, জনকন্ঠ প্রতিনিধি কাজী বেলাল হোসেন দুলাল, যুগান্তরের সহিদুল ইসলাম সরদার, ইত্তেফাকের অধ্যক্ষ জামাল হোসেন, সংবাদ ও মুসলিম টাইমসের মোঃ জাহিদুল ইসলাম, ভোরের কাগজের মোঃ হারুন অর রশিদ, আনন্দ টিভির মিজানুর রহমান, আলোকিত বাংলাদেশের রাকিবুল হাসান প্রমুখ।

এসময় দুমকি উপজেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকায় কর্মরত অর্ধশতাধিক গনমাধ্যম প্রতিনিধি উপস্থিত থেকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫০   ২২৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ