ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ভাঙ্গায় মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ভাঙ্গায় মানববন্ধন


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ভাঙ্গায় মানববন্ধন

ফরিদপুর:দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে গলা কেটে হত্যার প্রতিবাদে এবং দোষীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকেফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক তুহিনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সারা বাংলাদেশে সাংবাদিকতা পেশা আজ অভিশপ্ত পেশায় পরিণত হয়েছে। ইতোপূর্বে দূর্ণীতির বিরুদ্ধে সত্য প্রকাশ করায় সন্ত্রাসীদের হাতে খুঁন হন সমকাল’র নির্ভীক সাংবাদিক গৌতম দাস, সাংবাদিক দম্পতি সাগর-রুনীসহ অনেকেই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত বৃহস্পতিবার আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা নির্মমভাবে খুন করে। এসব অনাকাঙ্ক্ষিত হত্যাকান্ডের দায়ভার সরকারকেই নিতে হবে।
বক্তারা বলেন, গত জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত হয়েছেন অসংখ্য সংবাদকর্মী। সেসব ঘটনায় কোন ন্যায় বিচার আজও দৃশ্যমান হয় নি। তাই অনতিবিলম্বে সরকারকে এসব হত্যাকান্ডের দৃশ্যমান বিচারকার্যক্রমের ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

সাংবাদিক হাজ্বী আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ওহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মজিবর মুন্সি, এটিএম ফরহাদ নান্নু, সাইফুল ইসলাম শাকিল, সরোয়ার হোসেন, জাকির মুন্সী, শহিদুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশরাফ শেখ প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে দুর্বৃত্তরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৩৩   ২৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ