ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৯ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » রংপুর » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন ও সমাবেশ


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

ঠাকুরগাঁও: সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন, সাংবাদিক সমাবেশ ও প্রতিবাদ সভা হয়েছে। গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও আসামিদের দ্রুত শাস্তির আওতায় আনতে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শনিবার বেলা ১২ টার পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন, সাংবাদিক সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকেরা।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

সমাবেশে বক্তব্য দেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলুল কবীর, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহাম্মেদ, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক বাদল হোসেন,পীরগঞ্জ উপজেলার সিপিবি সাধরান সম্পাদক মর্তুজা আলম,সাংবাদিক বিষ্ণুপদ রায়, নূরনবী রানা প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৪:৪৯   ১৩১ বার পঠিত  |