ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সাংবাদিক হত্যার প্রতিবাদে ভূঞাপুর প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক হত্যার প্রতিবাদে ভূঞাপুর প্রেসক্লাবের মানববন্ধন


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


সাংবাদিক হত্যার প্রতিবাদে ভূঞাপুর প্রেসক্লাবের মানববন্ধন

টাঙ্গাইল: গাজীপুরে সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ভূঞাপুর প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগষ্ট) ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে ভূঞাপুর-টাঙ্গাইল মহাসড়কে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম কিসলুর নেতৃত্বে বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম ভূঁইয়া, সাংবাদিক আল আমিন শোভন, আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, অর্থ সম্পাদক মামুন সরকার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রবি, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক ফরমান শেখ, মুহাইমিনুল ইসলাম হৃদয়, আব্দুর রহিম মিয়া, আলমগীর হোসেন, খন্দকার মাসুদ রানা, আরিফুজ্জামান তপু, শফিউর রহমান, আতিফ রাসেল, আমিনুল ইসলাম, সাজেদুল ইসলাম শুভ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। এসময়ে ইন্টারনেটে যুক্ত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ করে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা আরো বলেন- সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৫৪   ২০৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ