ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কাউখালীতে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


কাউখালীতে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পিরোজপুর: কাউখালীতে শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের গেটের সামনে কাউখালী উপজেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে, গাজীপুরের সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার দৃষ্টান্তমূলক বিচার সহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, দৈনিক সংগ্রাম পত্রিকার কাউখালী উপজেলার সাবেক প্রতিনিধি অধ্যাপক হুমায়ুন কবির,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ সম্পাদক নুরুল হুদা বাবু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ,মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান নয়ন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করাসহ সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে। বক্তার আরো বলেন,একটা অপশক্তি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৫৯   ২০১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ
● লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল
● মাদক-জুয়াসহ নানা অপরাধ দমনে লালমোহনে সচেতনতামূলক সভা
● লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
● কাউখালীতে ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার, লুটপাটের আলামত



আর্কাইভ