ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৯ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেবিদ্বারে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেবিদ্বারে মানববন্ধন


সৈয়দ খ‌লিলুর রহমান,দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেবিদ্বারে মানববন্ধন

কুমিল্লা: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষী‌দের বিচারের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার ‘স্বাধীনতা চত্বরে’ আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মো. ময়নাল হোসেন (ভিপি), দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, আমাদের দেবিদ্বার পত্রিকার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, দৈনিক বাংলা বাজার প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আহাম্মেদ হোসাইন, দৈনিক ভোরের সূর্যোদয় প্রতিনিধি শফিউল আলম রাজীব, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ফারুক হোসাইন, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি মো. নাসির উদ্দিন, আনন্দ টিভি প্রতিনিধি মো. মাহফুজ আহমেদ, এনটিভি অনলাইন প্রতিনিধি ইসহাক খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সিয়াম আহমেদ প্রমুখ।

মানববন্ধ‌নে বক্তারা বলেন, দে‌শে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানির ঘটনা বারবার ঘটলেও সঠিক তদন্ত ও বিচার হয় না। ফলে একের পর এক হত্যাকাণ্ড, হামলা ও হয়রানির ঘটনা ঘটছে।

তারা গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩১:২৩   ১২৪ বার পঠিত  |