ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

সুনামগঞ্জ:গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি হয়। এটি কেন্দ্রীয় মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আল আমীন তালুকদার। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ ইউনুস মিয়া ও রমাপদ চক্রবর্তী, প্রভাষক জসিম উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, হেফাজতে ইসলামের নেতা কামান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ফয়সাল আহমদ জিহাদী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও কোষাধ্যক্ষ মোঃ মোছাব্বির, সাংবাদিক ডা. সাইদুর রহমান জিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে জাতির বিবেক রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৪:৪৩   ১৮৫ বার পঠিত  |   







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ