![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জে ৭জনকে গুণীজন ও ২০২৪ সালে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৮ জনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, বাংলাদেশ শিক্ষক প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী শাহ, পীরগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক ফজলে ই খোদা পাভেল।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৪০:১২ ১৫৮ বার পঠিত | ● গুণীজন ● পীরগঞ্জ ● সংবর্ধনা