ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সামুদ্রিক ও নদী সম্পদের সুরক্ষা জোরদার

সামুদ্রিক ও নদী সম্পদের সুরক্ষা জোরদার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


সামুদ্রিক ও নদী সম্পদের সুরক্ষা জোরদার

পটুয়াখালী:সরকারের উদ্যোগে সামুদ্রিক ও নদী সম্পদের সুরক্ষা জোরদার। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ বলেছেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমুদ্র থেকে টেকসই মাছ আহরণ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।’
শনিবার মহিপুরে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি জানান, নদী ভরাট ও দূষণ প্রতিরোধে তালিকা নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অগ্রাধিকার ভিত্তিতে নদী খনন চলছে। ডুবোচর শনাক্তে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ ট্রলার ব্যবহার, ছোট আকারের মাছ ধরা ও নিষিদ্ধ মৌসুমে মাছ আহরণের বিরুদ্ধে সারাবছর অভিযান চালানো হবে জানিয়ে তিনি বলেন, ‘অবৈধ ট্রলবোট বন্ধ হলে সমুদ্রে মাছের উৎপাদন বাড়বে।’
ব্লু ইকোনমি বাস্তবায়নে গভীর সমুদ্র থেকে টুনা মাছ আহরণের জন্য গবেষণা চলছে এবং বেসরকারি খাতকেও সম্পৃক্ত করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য ভিজিএফ সহায়তা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। ভারতের মাছ ধরার সময়সূচি সমন্বয়ের বিষয়েও আলোচনা চলছে।

সভায় বক্তারা ভিজিএফ সহায়তা বৃদ্ধি, নদী খনন ও আধুনিক নৌযান চালুর দাবি জানান। জেলেরা জানান, বর্তমানে পর্যাপ্ত ইলিশসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে, তবে বৈরী আবহাওয়ায় আহরণ কমে যাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন- মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক মো. আলফাজ উদ্দীন শেখ। বিশেষ অতিথি ছিলেন যুগ্মসচিব ড. মো. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, কোস্টগার্ড কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা।

এন/আর

বাংলাদেশ সময়: ২৩:৩৫:২০   ২৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ