ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১০ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » রংপুর » জিয়া পরিবার দেশের মানুষের জন্য ঝুঁকি নিয়ে কাজ করছে তার জ্বলন্ত প্রমান মাহেরীন চৌধুরী : ভিপি ইব্রাহিম

জিয়া পরিবার দেশের মানুষের জন্য ঝুঁকি নিয়ে কাজ করছে তার জ্বলন্ত প্রমান মাহেরীন চৌধুরী : ভিপি ইব্রাহিম


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


জিয়া পরিবার দেশের মানুষের জন্য ঝুঁকি নিয়ে কাজ করছে তার জ্বলন্ত সাক্ষী মাহেরীন চৌধুরী : ভিপি ইব্রাহিম

নীলফামারী: বাংলাদেশ জাতীয়তাবদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহিম বলেছেন,“এই মাহেরীন চৌধুরী, তিনি ২০ জন ছাত্র ছাত্রীকে বাঁচাতে গিয়ে নিজে নিজের দেহকে জ্বালিয়ে পুড়ে তিনি মারা গেলেন। সুতরাং ব্লাড স্পিকস এইটা শুধু জিয়া পরিবারের জন্যই সম্ভব। জিয়া পরিবারের এই দেশে বারবার ঝুঁকিপূর্ণ বিভিন্ন দিকে তারা যে অবস্থান নিয়েছে মাহেরীন চৌধুরীর সেটার একজন জ্বলন্ত সাক্ষী।”
শনিবার (৯ আগষ্ট) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাড়ী চৌধুরী পাড়ায় ২০ শিক্ষার্থীকে উদ্ধার করা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি মাইলস্টোন কলেজে শিক্ষক মাহেরীন চৌধুরীর সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন,“আমরা গভীর শ্রদ্ধা জানাই মাহেরীন চৌধুরী প্রতি। যেভাবে তার মৃত্যু হয়েছে, হাদীস অনুযায়ী শহীদি মৃত্যু। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে শহীদি মর্যাদা দান করেন আমরা এই প্রত্যাশা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আজকে এই কর্মসূচি নিয়েছি।”
নির্বাচন প্রসঙ্গে ভিপি ইব্রাহিম বলেন,“ নির্বাচনের ব্যাপারে আমি শুধু একটা মন্তব্য করতে চাই যে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা শেষটা দেখে তারপর এ বিষয়ে মন্তব্য করতে চাই। তবে আমাদের দল এবং আমাদের দলের প্রার্থীরা তাদের প্রস্তুতি সম্পন্ন। ইনশাআল্লাহ নির্বাচনী তফসিল ঘোষণা হলেই আমাদের আশা করি যে, মাঠ আমাদের জন্য প্রস্তুত আছে। সেই মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মার্কা ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ।”
শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১ টা কৃষকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে নীলফামারী জেলা কৃষকদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শহরের ডাকবাংলো এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহিম।
এতে জেলা কৃষকদলের আহ্বায়ক মাসুদুল আলম দুলালের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে কৃষকদল কেন্দ্রীয় সংসদের সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে সহ-সাধারন সম্পাদক ইনসান আলম আক্কাস, বিশেষ বক্তা হিসেবে রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ নেওয়াজ লাবু, মোঃ আনোয়ার শাহাদাত বক্তৃতা দেন। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ ওয়ালিউর রহমান হেলাল।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৩:৪৮   ১৬৫ বার পঠিত  |