![]()
পাবনা: চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর আসনের বিএনপি’র প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন গাছের চারা বিতরণ করেছেন।
তিনি চাটমোহর উপজেলায় ৬ হাজার, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় ৩ হাজার করে ফলজ গাছের চারা বিতরণ করেন।
রোববার (১০ আগস্ট) বিকেলে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন হাসান জাফির তুহিন। এসময় ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, স ম আতাউর রহমান তোতা, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ মাহমুদুল আলম, আবু হানিফ, লিখন বিশ্বাস, উপজেলা কৃষকদলের আহবায়ক লিটন বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এরআগে শনিবার ভাঙ্গুড়া উপজেলায় ও শুক্রবার ফরিদপুর উপজেলায় তিনি শিক্ষার্থী, সাধারণ মানুষ ও বিএনপি কর্মীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪৪:৪১ ২০৫ বার পঠিত | ● কৃষকদল ● গাছ ● চাটমোহর ● চারা ● বিতরণ