ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে হোপ-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ‎

নবীনগরে হোপ-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ‎


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট ২০২৫


নবীনগরে হোপ-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ‎

‎ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে স্থানীয় এনজিও ‘হোপ’-এর উদ্যোগে গতকাল রবিবার (১০ আগস্ট) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “উন্নত সমাজ গঠনে সবুজ উদ্যোগ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন হোপের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি হুমায়ুন কবির।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোপের নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সহ-সভাপতি আবু কাওছার ও উপ-পরিচালক মোঃ নিয়াজ উদ্দিন।
‎
‎নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান বলেন, “আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং জনগণের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিয়ে একটি সবুজ ও টেকসই সমাজ গঠন।” তিনি জানান, কর্মসূচির আওতায় এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
‎
‎অতিথিরা তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা এই উদ্যোগকে প্রশংসা করে ভবিষ্যতে আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
‎
‎উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই হোপ আত্ম-সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৬:২০   ২১০ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ