ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় নিজাম ডাকাতের ফাঁসির দাবিতে জেলেদের মানববন্ধন

হাতিয়ায় নিজাম ডাকাতের ফাঁসির দাবিতে জেলেদের মানববন্ধন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট ২০২৫


হাতিয়ায় নিজাম ডাকাতের ফাঁসির দাবিতে জেলেদের মানববন্ধন

নোয়াখালী: হাতিয়ায় জেলেদের আতঙ্ক নদীতে ত্রাস সৃষ্টিকারী দুর্ধর্ষ ডাকাত সর্দার অস্ত্র সহ আটক নিজাম উদ্দিনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জেলেরা।
রবিবার (১০ আগষ্ট) রাতে স্থানীয় আফাজিয়া বাজারের প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিছিলটি নলছিরা ঘাট থেকে শুরু হয়ে আফাজিয়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় নলছিরা ঘাটে গিয়ে শেষ হয়।
এ সময় সাধারণ জেলেরা অস্ত্রসহ আটক নিজামের ফাঁসির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। মিছিল থেকে হাতিয়ার চার পাশের নদীতে টহল দেওয়া জেলেদের নিরাপত্তার প্রতীক স্থানীয় কোস্টগার্ডের বিরুদ্ধে অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
আবু বকর সিদ্দিক ওঃ নিজাম ডাকাত লক্ষিপুর জেলার রামগতি উপজেলার আজিজুল হকের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসার আড়ালে নদীতে মাছ লুট করা, চর দখল করে ঘের তৈরী করা, মাছের ট্রলার ডাকাতি সহ নানান অপকর্ম করে আসছে। অপকর্মের হোতা এই নিজাম ডাকাতের একটি সুসজ্জিত ডাকাত বাহিনী রয়েছে, যা দিয়ে এতদিন নিজে আড়ালে থেকে এ সকল অপরাধ করার অভিযোগ করেন স্থানীয় জেলেরা।
স্থানীয় জেলে আবুল কাশেম বলেন, এই নিজাম ডাকাতের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তার কারণে আমরা নদীতে মাছ শিকার করতে পারি না। নদীতে মাছ ধরে সময়ে তার লুটতরাজের শিকার হয় জেলেরা। সে পতিত সরকারের স্থানীয় আ’লীগ এমপির প্রভাব খাটিয়ে এসব অপকর্ম করত। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে আগের অপকর্ম যথারীতি চালিয়ে আসছে। গত শুক্রবার কোস্টগার্ড নিজাম ডাকাতকে আটক করতে সক্ষম হয়। আমরা এই দুর্ধর্ষ ডাকাত সর্দার আটক নিজামের ফাঁসির দাবি করছি। সে সাথে যারা কোস্টগার্ডের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।
জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার চরঈশ^র ইউনিয়নের বাংলাবাজার মাছ ঘাট থেকে ডাকাত সর্দার নিজামকে আটক করে কোস্টগার্ড। পরে তার দেওয়া তথ্য মতে তার মাছের আড়ত থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র হাতবোমা বগিদা জব্দ করা হয়। আটক নিজামকে কোস্টগার্ড অস্ত্র আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩২:৪৪   ২১৬ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


যারা ধর্ষণের মিথ্যা তথ্য প্রচার করে হাতিয়াকে কলংকিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে: মাহবুবের রহমান শামীম
হাতিয়ায় দরজার বাহিরে তালা দিয়ে ছাত্রদল নেতার ঘরে আগুন
হাতিয়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে হিন্দুসম্প্রদায়ের মানববন্ধন
নোয়াখালী-৬ হাতিয়া আসনে আবদুল হান্নান মাসউদ বিজয়ী
হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০



আর্কাইভ