ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » দানবীর ফসিয়ার রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী সোমবার

দানবীর ফসিয়ার রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী সোমবার


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


দানবীর ফসিয়ার রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী সোমবার

খুলনা: আগামীকাল ১১ আগস্ট সোমবার খুলনার পাইকগাছা উপজেলা সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মরহুম আলহাজ্ব ফসিয়ার রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবার, ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এতিম খানা ও মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আলহাজ্ব ফসিয়ার রহমান ১৯৫৭ সালের ৭ জুলাই উপজেলার চেঁচুয়া গ্রামের এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব রইচউদ্দিন মিস্ত্রী, মাতা মৃত আলহাজ্ব ফজিলাতুন্নেছা।
ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল চিংড়ি চাষী ও শিল্পপতি এবং সমাজসেবক ছিলেন।

পাইকগাছা পৌর সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ, চেচুয়ায় ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব রইচউদ্দিন আদর্শ নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, উপজেলা সদরে ফসিয়ার রহমান কৃষি ও জনকল্যান সমিতি, সাতক্ষীরার দেবহাটায় ফাতেমা রহমান হাই স্কুল, পৌরসভার শিববাটীতে রিয়াজুল বাকী (কবরখানা), ফসিয়ার রহমান ফাউন্ডেশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি চিংড়ি চাষী, হিমায়িত চিংড়ি রপ্তানীকারক ও সমবায়ী হিসাবে একাধিক জাতীয় স্বর্ণপদক লাভ করেন।
আলহাজ্ব ফসিয়ার রহমান ২০১৬ সালের ১১ আগস্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ ১১ আগস্ট সোমবার ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবার, ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষথেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এতিমখানা ও মসজিদে মিলাদ মাহফিল এবং ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন থেকে ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সবুজ মৎস্য খামারের ব্যবস্থাপনা পরিচালক ও মরহুম ফসিয়ার রহমানের সহধর্মীনি আলহাজ্ব ফাতেমা রহমান জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৫:৩৪   ২১১ বার পঠিত  |   







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ