ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকির মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপিত দল থেকে বহিষ্কার

দুমকির মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপিত দল থেকে বহিষ্কার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫


দুমকির মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপিত দল থেকে বহিষ্কার

পটুয়াখালী: দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মোঃ শাহিন আলম (ফোরকান)-কে পদচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে এ সিদ্ধান্ত নিয়েছে পটুয়াখালী জেলা শ্রমিকদল।
রবিবার (১০ আগস্ট ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, পটুয়াখালী জেলা শাখা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে মোঃ শাহিন আলম (ফোরকান)-কে অব্যাহতি প্রদান করা হয়েছে।”
জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাহিদুর রহমান খান বাবু এবং সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান মনির-এর যৌথ নির্দেশে এই অব্যাহতি আদেশ জারি করা হয়। জেলা শ্রমিকদলের সহ-প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং আদর্শের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
বিজ্ঞপ্তির অনুলিপি জেলা ও উপজেলা বিএনপি এবং শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের কাছেও পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে জেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান।
এ প্রসঙ্গে দুমকি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফারুক মৃধা বলেন, “জমিজমা সংক্রান্ত একটি মামলার জের ধরে স্থানীয় একটি প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে তার (ফোরকান) দ্বন্দ্ব চলছিল। হয়তো সেই কারণেই দল তাকে অব্যাহতি দিয়েছে।” তিনি আরও বলেন, “দলীয় সিদ্ধান্তে আমাদের কোনো আপত্তি নেই, তবে প্রকৃত ঘটনা তদন্ত হওয়া জরুরি।”
এ বিষয়ে শাহিন আলম (ফোরকান)-বলেন আমি এখনো চিঠি হাতে পাইনি লোক মুখে শুনছি কিন্তু কেন আমাকে দল থেকে অব্যাহতি দিয়েছে তা আমি জানিনা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৭:৩৭   ২৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ