ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১১ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে হোপ-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ‎

নবীনগরে হোপ-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ‎


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট ২০২৫


নবীনগরে হোপ-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ‎

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে স্থানীয় এনজিও ‘হোপ’-এর উদ্যোগে গতকাল রবিবার (১০ আগস্ট) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “উন্নত সমাজ গঠনে সবুজ উদ্যোগ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন হোপের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি হুমায়ুন কবির।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোপের নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সহ-সভাপতি আবু কাওছার ও উপ-পরিচালক মোঃ নিয়াজ উদ্দিন।

‎নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান বলেন, “আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং জনগণের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিয়ে একটি সবুজ ও টেকসই সমাজ গঠন।” তিনি জানান, কর্মসূচির আওতায় এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

‎অতিথিরা তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা এই উদ্যোগকে প্রশংসা করে ভবিষ্যতে আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

‎উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই হোপ আত্ম-সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৬:২০   ১২৭ বার পঠিত  |