![]()
পটুয়াখালী: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে দিনদুপুরে কুপিয়ে হত্যা ও পেশাগত দায়িত্ব পালনের সময় আনোয়ার হোসেনকে পুলিশের উপস্থিতিতে বেধড়ক পিটিয়ে আহত করার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা।
আজ সোমবার দুপুরে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার ভবনের সামনের সড়কে প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এবিএম মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ও পুলিশের উপস্থিতিতে সাংবাদিককে বেধড়ক মারধর স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরুপ। ঘটনার সঙ্গে জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাশিÍ দিতে হবে, যাতে আর কোনো সন্ত্রাসীরা সাংবাদিকের ওপর হামলা করার সাহস আর কোনদিন না পায়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৪৪:৩৬ ১৪৫ বার পঠিত | ● বাউফল ● মানববন্ধন ● সাংবাদিক