![]()
হবিগঞ্জ: দীর্ঘ তিন দশক পরে অবসরে চলে গেলেন নবীগঞ্জের একজন প্রতিযশা শিক্ষক মোঃ লুৎফর রহমান। তাকে গতকাল মঙ্গলবার শত শত ছাত্র ছাত্রী ও “শুভাকাঙ্ক্ষীরা” তাকে বিদায় জানান। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। চোখের জ¦লে সবাই তাকে বিদায় জানান। এসময় নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন বিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ইকবাল বাহার তালুকদার।
বিগত প্রায় ৩০ বছর ধরে একটানা নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক হিসাবে দ্বায়িত্ব পালন করেন। তিনি ১৫ আগষ্ট ১৯৯৬ সালে উক্ত বিদ্যালয়ে তিনি প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। এসময়ে তিনি বিদ্যালয়টিকে কলেজে উন্নিত করণ সহ অনেক উন্নয়ন কাজ করেন। তিনি উক্ত বিদ্যালয়ে পুরাতন মসজিদ ভেঙ্গে নতুন আধুনিকায়ন মসজিদ নির্মান করেন। কয়েক হাজার ছাত্র ছাত্রীকে তিনি শিক্ষাদান করেন।
১৯৪১ সালে প্রতিষ্ঠিত উক্ত বিদ্যালয়ে প্রথম প্রধান শিক্ষক দীর্ঘদিন শিক্ষাদান করেন। তিন দশকে তিনি অনুকরণীয় হিসাবে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি উক্ত বিদ্যালয়ে উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের মেট্রিক ও ইন্টার ক্লাস চালু করেছেন। যা এলাকায় শিক্ষার উন্নয়নে কাজে লেঘেছে। এছাড়াও বিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সেন্টার চালু করেছেন। বিদ্যালয়ের ব্যাপক উন্নয়নের পাশাপাশি তিনি একটি দৃষ্টি নন্দন শহীদ ও বিদ্যালয় ক্যাম্পাস প্রতিষ্ঠা করেছেন ।
আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শেষ বর্ষের ছাত্র হৃদয় বলেন, আমরা স্যারকে বিদায় দিয়ে মনে হচ্ছে আমাদের একজন বাবাকে আজ হারালাম। তিনি চলে যাওয়ার কারনে আমাদের মধ্যেে বিশাল শুন্যতা সৃষ্টি হয়েছে।
এবিষয়ে অবসর গ্রহন কারী প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান বলেন, আমার শিক্ষকতা জীবনের গতকাল মঙ্গলবার, শেষ কর্ম দিবস ছিল।প্রথমত,আমি পরম করুণাময় আল্লাহর নিকট শোকরিয়া জানাই, তিনি আমাকে সুস্থ রেখে অবসর জীবনে চলে যাওয়ার সুযোগ দিয়েছন। তারপর আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার সহকর্মী ও বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি এবং কমিটির সদস্যগণকে,যারা প্রতিষ্ঠান পরিচালনায় আমাকে সার্বিকভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন। আমার প্রাক্তন প্রাণ প্রিয় শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী,অভিভাবকসহ বন্ধু-বান্ধব যারা আমাকে সব সময় সহযোগিতা করেছেন,তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
আউশকান্দি রশিদিয়া পাবলিক উচচ বিদ্যালয় ও কলেজে ২৯ বছর ২৭ দিন প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালনকালে আমি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের পাশাপাশি চেষ্টা করেছি আমার দ্বারা যেন কারো কোন ক্ষতি না হয়। তারপরও যদি মনের অজান্তে বা প্রতিষ্ঠানের শৃঙ্খলার স্বার্থে কোন দুঃখ দিয়ে থাকি বা মনের কষ্টের কারণ হয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আউশকান্দিতে আমার জীবনের অধিকাংশ সময় কেটেছে, তাই আমার জীবনের অনেক সুখ-দুঃখের স্মৃতি জড়িয়ে আছে। বেঁচে থাকলে হয়ত অনেকের সাথে দেখা হবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন বিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক এবং ঐ বিদ্যালয়ের সাবেক ছাত্র ইকবাল বাহার তালুকদার বলেন, আমি ঐ বিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসাবে দায়িত্ব পেয়েছি, আমি এলাকার সবাইকে নিয়ে সঠিক ভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবো। আমার দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই।
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ রুহুল আমীন বলেন, আমি শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সিনিয়র শিক্ষক ইকবাল বাহার তালুকদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রদান করেছি। পরবর্তীতে শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের ব্যবস্থা নেয়া হবে। সাময়িক সময়ের জন্য তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৭:৩১ ১৫৪ বার পঠিত | ● অবসর ● নবীগঞ্জ ● শিক্ষক