ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » বাঙ্গালভিটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ

বাঙ্গালভিটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫


বাঙ্গালভিটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কান্দাপাড়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বাঙালভিটা বিওপির একটি বিশেষ টহল দল । উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙালভিটা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯০/১৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২১০০ মিটার ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করা হয়। কাপড়গুলো চোরাকারবারিদের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মধ্যনগরের বাঙ্গালভিটা বিওপির দায়িত্বরত একজন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্র ও সঠিক তথ্যের ভিত্তিতে এই কাপড় জব্দ করা হয়েছে। চোরাচালান রোধে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।

জব্দকৃত কাপড় সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পণ্য পাচার রোধে তাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৪:২৩   ১৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ