ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » ইত্তেফাকের সাংবাদিক শহীদ নজরুলের ৫২ তম মৃত্যু বার্ষিকী পালিত

ইত্তেফাকের সাংবাদিক শহীদ নজরুলের ৫২ তম মৃত্যু বার্ষিকী পালিত


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫


ইত্তেফাকের সাংবাদিক শহীদ নজরুলের ৫২ তম মৃত্যু বার্ষিকী পালিত

বরগুনা: বরিশালস্থ ইত্তেফাকের সাংবাদিক ছাত্র নেতা বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি আমতলীর কৃতি সন্তান শহীদ নজরুল ইসলামের ৫২ তম মৃত্যু বার্ষিক পালিত হয়েছে। মৃত্যু বাষির্কী পালন উপলক্ষে তার নামে প্রতিষ্ঠিত শহীদ সজরুল স্মৃতি সংসদ-এনএসএস বুধবার বিকেল ৩টায় লোকজ রিসোর্স সেন্টারে এক স্মৃতি চারন সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।

নজরুল স্মৃতি সংসদ -এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে স্মৃতি চারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী সরকারী কলেজের প্রভাষক (অব:) আনোয়ার হোসেন আকন, সাংবাদিক খান মতিয়ার রহমান, সাংবাদিক জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, বিপ্লব ইসহাক সরদার, মৃদুল সরকার, তাজমেরী লিখন, মো. মনোয়ার হোসেন, হারেছ আল মামুন, দীনেশ সমদ্দার প্রমুখ।

মহীদ নজরুলের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে চাওড়ার চন্দ্রা গ্রামের নিজ বাড়ীতে পারিবারিক ভাবে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য ১৯৭৩ সালের ১০ আগস্ট সাংবাদিক ও ভিপি শহীদ নজরুলকে বরিশাল বিএম কলেজের হোস্টেল ধেকে ধরে নিয়ে দুস্কুতিকারীরা হত্যা করে। আজও তার তার স্বজনরা লাশের সন্ধান পায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০০:১১   ২৯২ বার পঠিত  |