ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

মধ্যনগরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫


মধ্যনগরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

সুনামগঞ্জ: মধ্যনগরে আজ বিকেল ৩টায় মধ্যনগর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মধ্যনগর উপজেলা শাখা-এর উদ্যোগে একটি বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ জুনাইদ।

সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার প্রতিষ্ঠা, গণহত্যার বিচার, সারাদেশে খুন, লুণ্ঠন ও চাঁদাবাজি বন্ধ, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে জনমত গঠনের আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল কুদ্দুস, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মধ্যনগর উপজেলা শাখা, এবং সঞ্চালনা করেন ইসলামী ছাত্রআন্দোলন, মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মামুন হোসেন।

প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম বিপ্লবী নেতা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— হাফিজ মাও. মাহমুদুল হাসান এল.এল.বি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়),
মুফতি শহীদুল ইসলাম পলাশী, কেন্দ্রীয় শূরা সদস্য ও সভাপতি, সুনামগঞ্জ জেলা শাখা, এবং হাফিজ মাও. মুফতী ফখর উদ্দিন, পীর সাহেব চরমোনাই মনোনীত এমপি প্রার্থী, সুনামগঞ্জ-১।

এ ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে গণসমাবেশ সফল করতে দুপুর থেকে বিভিন্ন দূর দূরান্তে জেলা ও উপজেলা থেকে আসা ইসলামী আন্দোলনের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে স্লোগানে দিয়ে গণসমাবেশে এসে মিলিত হয়।পরিশেষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মধ্যনগর বাসিকে নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এর মধ্য দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে গনসমাবেশ শেষ হয়।

সমাবেশে বক্তারা দেশ ও ইসলামের প্রতি দায়বদ্ধ থাকার পাশাপাশি সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্থানীয় মানুষজনও ব্যাপক উপস্থিতি দিয়ে সমাবেশে সমর্থন জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৬:২৬   ১২৭ বার পঠিত  |