ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

হাতিয়ায় ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫


হাতিয়ায় ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটি ঘোষণা করায় নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ আনন্দ মিছিল করেছে হাতিয়া উপজেলা ছাত্রদল ও পৌরসভা ছাত্রদল।
এর আগে গতকাল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর স্বাক্ষরিত এক চিঠিতে এ আহবায়ক কমিটি দুটোর অনুমোদন দেওয়া হয়েছে। সেই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত হাতিয়া উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন অনুমোদিত হাতিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আইয়ুব চৌধুরী, সদস্য সচিব আবদুল হালিম, হাতিয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ মাহমুদ সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
আনন্দ মিছিলটি হাতিয়া উপজেলার জিরো পয়েন্টের উত্তর প্রান্তের হোটেল রেড সী’র প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে হাতিয়া ফজলুল আজিম মহিলা কলেজ প্রদক্ষিণ করে দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। দ্বীপ সরকারি কলেজ গেইটে এক সমাবেশে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক রিয়াজ মাহমুদ।
আহবায়ক রিয়াজ মাহমুদ বলেন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে তা যেন যথাযথ ভাবে পালন করতে পারি। ছাত্রদলের প্রতিটি কর্মীকে সাথে নিয়ে দলের স্বার্থে সম্মানের সাথে সমাধা করতে পারি সেক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কামনা করছি।
এদিকে মঙ্গলবার রাতে খবর প্রকাশের পর পরই উপজেলা বিভিন্ন প্রান্তে ছাত্রদলের ইউনিটগুলোতে আনন্দ মিছিল বের করা হয়। এসময় দলীয় নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২১:০৩   ১৫১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ