ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার বিএনপি নেতাকে অব্যাহতি

মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার বিএনপি নেতাকে অব্যাহতি


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫


মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার বিএনপি নেতাকে অব্যাহতি

ময়মনসিংহ: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফুলপুর উপজেলা বিএনপি নেতা মফিজুল ইসলাম কে দলের সদস্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান ও সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অব্যাহতির কারণ হিসেবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ,এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের কথা বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান জানান,দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে মফিজুল ইসলাম কে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (১১ আগষ্ট) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই টাইলস মিস্ত্রীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে মফিজুল ইসলাম সহ তার চার সহযোগীকে গ্রেফতার করে র্যাব ১৪,পরের দিন তাদের আদালতে সোপর্দ করে ফুলপুর থানা পুলিশ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৮:১২   ১৪১ বার পঠিত  |