ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহার পৌরসভার ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন

দোহার পৌরসভার ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫


দোহার পৌরসভার ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন

ঢাকা: দোহার পৌরসভার জনসাধারণের দাবীর প্রেক্ষিতে তিন ঘন্টাব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম।
বুধবার বেলা ১১ টায় পৌরসভার আওতায় জয়পাড়া বাজার এলাকা, করম আলী মোড় ও কলেজ মোড়ের প্রধান সড়কের পাশে গড়ে উঠা ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে পৌর শহরের আওতায় প্রায় তিন কিলোমিটার সড়কের পাশে গড়ে উঠা ভ্রাম্যমান ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০,০০০/-টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরন ও এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দোহার পল্লী বিদ্যুৎ বিভাগকে দায়িত্ব দেওয়া হয়।

এ সময়ে সড়কের ভ্রাম্যমান দোকানপাঠ ভেঙ্গে গুড়িয়ে তা পৌরসভার ট্রাক দিয়ে ডাম্পিং ষ্টেশনে ফেলে দেওয়া হয়। অভিযানে সহযোগীতা করেন পৌরসভার দায়িত্বে থাকা সেনাবাহিনী, দোহার থানা পুলিশ,আনছার ও জয়পাড়া পূর্ব বাজার বনিক সমিতি ও পশ্চিম হাট-বাজার বনিক সমিতির নেতৃবৃন্দরা।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন,সম্প্রতি এসএসসি ও এইচএসসি ২০২৫ পরীক্ষাচলাকালীন সময়ে থেকে আপনাদেরকে বার বার মাইকিং করেও ফুটপাত দখলমুক্ত করতে পারিনি। বাধ্য হয়েই আজ অভিযান পরিচালনা করেছি।

এখন থেকে জয়পাড়া পূর্ব ও পশ্চিম বাজারের ব্যবসায়ী/বণিক সমিতি দায়িত্বে তোহা/খোলা বাজারে বসবে জয়পাড়া হাট-বাজারে। সেখানেই প্রান্তিক কৃষক,ব্যবসায়ীগনরা তাদের মালামাল বেচা-কেনা করতে পারবে। সেখানে কাউকেও চাদাঁ দিতে হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৫:২২   ৩০৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ