ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫


কলাপাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী: কলাপাড়ায় তাসফিয়া তাবাচ্ছুম রাইছা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পৌরসভার বাদুরতলী মহল্লার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাসফিয়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরিফুর রহমানের মেয়ে।
জানা যায়, কয়েকদিন ধরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সোনাতলা গ্রামের নানা রুহুল আমিনের (৭০) বাড়িতে থাকছিলেন তাসফিয়া। বিকেলে নানা-নানির ঘরে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। নানি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় তিন থেকে চার বছর ধরে মানসিক রোগে ভুগছিল তাসফিয়া। বাবা-মায়ের ডিভোর্স হওয়ার পর থেকেই তার জীবনে অস্থিরতা দেখা দেয়। কিছুদিন আগে কুটাকাটা থেকে পুলিশ তাকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করেছিল। তবে মায়ের কাছে না থেকে সে নানাবাড়িতে চলে আসে।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৯:২৩   ২১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ