ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইউএনওর বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ

ইউএনওর বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫


ইউএনওর বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ

পটুয়াখালী:  দশমিনা উপজেলায় শিক্ষক দম্পতিকে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসানের প্রকাশ্যে ক্ষমা ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইউএনও ইরতিজা হাসান দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহসানুল হককে অফিসে ডেকে নিয়ে লাঞ্ছিত করেন। পরে রাত দুইটার দিকে ঘুম থেকে ডেকে তুলে শিক্ষক দম্পতিকে দিয়ে মীমাংসা হয়েছে মর্মে জোরপূর্বক ভিডিও সাক্ষাৎকার ধারন করেন।
এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এর প্রতিবাদে বুধবার শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ, মানববন্ধন এবং সড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারীরা সকাল থেকে উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। তারা ইউএনওর প্রকাশ্যে ক্ষমা এবং আজকের মধ্যেই তাকে দশমিনা উপজেলা থেকে অপসারণের দাবি জানান। দাবী পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, এর আগেও ইউএনও ইরতিজা হাসান দুই শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং তাদের কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন। এছাড়াও, তিনি নিয়মিত অফিস না করে বাসায় সময় কাটান, যার ফলে সেবা গ্রহীতারা হয়রানির শিকার হন। তারা জানান, ইউএনওর বাসা ও অফিসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে। এক শিক্ষার্থী বলেন, ‘এই ইউএনওকে অপসারণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিকেলের মধ্যে দাবি না মানলে ইউএনওর সরকারি বাসভবন ঘেরাও করা হবে।’
এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘আমি ইতোমধ্যে একটি স্মারকলিপি পেয়েছি। একজন শিক্ষককে লাঞ্ছিত করার অধিকার কারও নেই। আমি তদন্ত কমিটি গঠন করেছি। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে রাস্তাঘাট অবরোধ বা বাসভবন ঘেরাও মব জাস্টিসের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যা কাম্য নয়।’
অভিযোগের বিষয়ে ইউএনওর সরকারি ফোনে চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা যানচলাচল স্বাভাবিক রাখার জন্য এক ঘন্টা বিরতি দিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৪:০৫   ৩২১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ