ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দোহাজারী পৌরসভার প্রশাসকের বদলি জনিত বিদায় সংবর্ধনা

দোহাজারী পৌরসভার প্রশাসকের বদলি জনিত বিদায় সংবর্ধনা


কামরুল ইসলাম মোস্তফা,চন্দনাইশ(চট্রগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫


দোহাজারী পৌরসভার প্রশাসকের বদলি জনিত বিদায় সংবর্ধনা

চট্টগ্রাম: প্রজাতন্ত্রের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী দোহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমাকে অশ্রুভেজা নয়নে ফুলেল ভালোবাসায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর পাশাপাশি দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনকারী অদম্য পরিশ্রমী ও নৈতিক বলে বলীয়ান, কর্মোদ্যমী এই কর্মকর্তার বদলি জনিত বিদায় উপলক্ষে দোহাজারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পৌরসভা কনফারেন্স রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী প্রশাসক ডিপ্লোমেসি চাকমা, সহায়ক সদস্য ও উপজেলা সমবায় কর্মকর্তা শামসুদ্দিন ভুঁইয়া, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপসহকারী প্রকৌশলী তন্ময় চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, কনজারভেন্সি সুপার ভাইজার জমির উদ্দিন, রিদওয়ান হোসাইন রানা, উত্তম সেন।

এসময় উপস্থিত ছিলেন- উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, কর আদায়কারী তপন কুমার শর্মা, লাইসেন্স পরিদর্শক মো. সাইফুদ্দিন খালেদ, সহকারী কর আদায়কারী মোহাম্মদ বেলাল, তৌহিদুল ইসলাম মামুন, ডিজিটাল সেন্টার উদ্যোক্তা কামাল হোসেন, টিকাদানকারী আইবীন আফরোজা, অফিস স্টাফ মো. মুছা, মো. ইলিয়াছ, খালেদ বিন কাশেম, ইকবাল, রফিক প্রমূখ।

দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন স্মৃতিচারণ করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডিপ্লোমেসি চাকমা বলেন, “সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। পৌরসভার উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করার জন্য আমি যে পরিকল্পনাগুলো করেছি তা বাস্তবায়নে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসী আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমাকে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তা আমি আজীবন মনে রাখবো। দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে নতুন যে কর্মকর্তা দায়িত্ব নেবেন তাঁকেও আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কাজগুলো এগিয়ে যায়।”

পরে বিদায়ী প্রশাসককে দোহাজারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পৌরসভা এলডিপি, বিএনপি, জামায়াতে ইসলামী ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৬:২১   ১৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ