ঢাকা    সোমবার, ২২ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটের চাকিরপশার বিলে দেশীয় পোনামাছ অবমুক্ত

রাজারহাটের চাকিরপশার বিলে দেশীয় পোনামাছ অবমুক্ত


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


রাজারহাটের চাকিরপশার বিলে দেশীয় পোনামাছ অবমুক্ত

কুড়িগ্রাম: রাজারহাটে চাকিরপশার বিলে দেশীয় পোনামাছ অবমুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান। ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব তহবিলের অর্থে এই মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
জানা গেছে,বৃহস্পতিবার উপজেলার চাকিরপশা বিলের বাশেরদহ নামস্থানে ২০০কেজি দেশীয় পোনামাছ অবমুক্ত করণকালে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশাদুল হক,চাকিরপশার নদী সুরক্ষা কমিটির আহবায়ক খন্দকার আরিফ,রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা ইমদাদুল হক,চাকিরপশার নদী সুরক্ষা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রওশন,উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আবু তাহের, রাজারহাট ইউনিয়ন পরিষদ সদস্য আমজাদ হোসেন,স্থানীয় মৎস্যজীবী আবুল কালাম সহ আরও অনেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৮:০০   ১৫৬ বার পঠিত  |