ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সংস্কারাধীন কপোতাক্ষ বাঁধে ভাঙন, হুমকিতে ফসল জমি ঘরবাড়ি

সংস্কারাধীন কপোতাক্ষ বাঁধে ভাঙন, হুমকিতে ফসল জমি ঘরবাড়ি


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


সংস্কারাধীন কপোতাক্ষ বাঁধে ভাঙন, হুমকিতে ফসল জমি ঘরবাড়ি

খুলনা: পাইকগাছার গদাইপুর ইউপি’র হিতামপুর মৌজায় কপোতাক্ষ নদ সংলগ্ন সংষ্কারাধীন ভেড়িবাঁধ মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলে কৃষি, মৎস্য ও বসতবাড়ির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার(১৪ আগস্ট) সরেজমিনে স্হানীয় সুত্রে জানা গেছে, উপজেলার গদাইপুরের হিতামপুর মৌজার চরেরবিল এলাকায় কপোতাক্ষ নদের ওয়াপদার বাঁধ বারবার ভাঙছে। সম্প্রতি ১৭০ মিটার বাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে সেটি মেরামতের জন্য ৫৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ চলাকালীন গত ১২ আগস্ট দুপুরের দিকে মেরামত করা বাঁধ আবারও ধসে পড়ে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে জানানো হলে উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী (এসডিও) এস এম রিফাত বিন রফিক গত১৩ আগস্ট (বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙন রোধে নতুন প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার কথা জানান।

স্থানীয় জমির মালিক ও ঘের ব্যবসায়ী তৈয়েবুর রহমান বলেন, এক বছর আগে ভয়াবহ ভাঙনে চরেরবিল পুরোপুরি প্লাবিত হয়ে প্রায় ১ হাজার ৬০০ বিঘা জমির মাছ ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। পরে সরকারি ও স্থানীয়দের যৌথ উদ্যোগে বিকল্প বাঁধ নির্মাণ করে পরিস্থিতি সামাল দেয়া হয়। এখন আবারও একই পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঘের মালিক মিনারুল ইসলাম বলেন, আমার কয়েকটি চিংড়িঘের রয়েছে। এছাড়া ১ হাজার ৬০০ বিঘা জমিতে চিংড়ি চাষ চলছে, কিছুদিন পর ধান রোপণ হবে। বর্তমান অবস্থায় দ্রুততম সময়ে বাঁধ মজবুত না করলে কৃষকরা ধান ও মাছ চাষে মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।

পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী এস এম রিফাত বিন রফিক বলেন, সরেজমিনে গিয়ে দেখেছি পানির চাপ অত্যন্ত বেশি। এই অবস্থায় ভাঙন কেবল অস্থায়ী মেরামতে রোধ করা সম্ভব নয়। দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা নিতে হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১২:২৪   ২৮৯ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ