ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বেতন বিলে স্বাক্ষর না করায় সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

বেতন বিলে স্বাক্ষর না করায় সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


বেতন বিলে স্বাক্ষর না করায় সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

পিরোজপুর: ইন্দুরকানীতে বেতন বিলে স্বাক্ষর না করায় সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক/কর্মচারীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন । আজ বৃহস্পতিবার ইন্দুরকানী এফ.করিম আলিম মাদ্রাসার এডহক কমিটি সভাপতি পিরোজপুর জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারী মাওলানা মোঃ জহিরুল ইসলাম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলামের স্বেচ্ছাচারিতা ও খামখেলিপনার কারনে মাদ্রাসার সামনে মানববন্ধন করা হয়েছে ।

মানববন্ধনে প্রভাষক মাওলানা ছরোয়ার হোসাইন বলেন,মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি প্রফেসর মোঃ অহিদুজ্জামান দুইজনে মিলে জুলাই/২৫ শিক্ষক/কর্মচারীদের বেতন বিলে ম্যানেজিং কমিটির সভাপতির কাছে স্বাক্ষর নিতে যায়। তখন সভাপতি বলেন আমি ঐ আল ফাতাহ প্রকাশনীরা মাদ্রাসায় ১৫ হাজার টাকা দিয়েছিলো সেই টাকা পরিশোধ না করলে আমি তোমাদের বিলে স্বাক্ষর করবো না । এই সংবাদ শুনে শিক্ষক/কর্মচারীরা তারা হতাশা হয়ে পড়েন । বিলে স্বাক্ষর না করার কারনে শিক্ষক/কর্মচারীরা ক্লাস বর্জন করে তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন ।

এছাড়া প্রভাষক মাওলানা মোঃ মাহবুবুর রহমান বলেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ ২৯ই আগষ্ট ২০২৪ তারিখ হতে মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তার অদক্ষতা অচ্ছতার, খামখেলিপনার কারনে প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদানে ব্যাহত হচ্ছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম জানান, সভাপতি গতদিন বেতন বিলে স্বাক্ষর করেছেন। সে আমাকে বলছে ১৫ হাজার টাকা শিক্ষকরা আপনার কাছে দিলে তারপরে বেতন বিল ব্যাংকে জমা দিবে ।

ম্যানেজিং কমিটি সভাপতি মাওলানা মোঃ জহিরুল ইসলাম বলেন, আমি বেতন বিলে স্বাক্ষর দিয়েছি । এই মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীরা বিভিন্ন খাতে অর্থ লুটেপুটে খায়। তারা কিভাবে মাদ্রাসার টাকা খাবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। পড়াশুনার নামে কিছুই নেই । প্রকাশনীরা মাদ্রাসার উন্নয়নের জন্য কিছু টাকা দিয়েছে সেই টাকাটা তারা ভাগবাটোয়া নিয়ে খাইছে । আমি মাদ্রাসার উন্নয়নের জন্য ঐ টাকার জন্য চাপ দিয়েছি ।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৬:০১   ১৯২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ