![]()
কুড়িগ্রামঃ দৈনিক কালের কন্ঠের রাজারহাট উপজেলা প্রতিনিধি একেএম মোস্তফা জামান লেলিন মৃত্যু বরন (ইন্না—রাজিউন) করেছেন। শুক্রবার সকালে উপজেলা সরের বোতলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে ।
৫০ বছর বয়সে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহ:বার সন্ধ্যার দিকে তিনি মৃত্যু বরন করেন।
কুড়িগ্রাম জেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা আহবায়ক ও দৈনিক কালের কন্ঠের রাজারহাট উপজেলা প্রতিনিধি একেএম মোস্তফা জামান লেলিনের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। সেই সাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আফ/আর
বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫৪ ১১২ বার পঠিত | ● কালের কন্ঠ ● কুড়িগ্রাম ● রাজারহাট