ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

লালমোহনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


লালমোহনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

ভোলা: লালমোহনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ছলসংসদের সহ-সভাপতি মো. মনির আলম চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অর্থ-বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হিরা, সদস্য শাহ্ মো. শাহিন সাজী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল। লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল , পৌর বিএনপি’র সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমূখ।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি দেশের মালিকানা সে দেশের জনগনের কিন্তু ফ্যাসিবাদী সরকার মানুষকে সে মালিকানা থেকে বঞ্চিত করেছে। মানুষের ভোটের অধিকার হরণ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদারপন্থী গনতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ ১৭ বছর এ দল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, জীবন বিপন্ন করেছে।

বক্তারা আরো বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়ন করার জন্য কাজ করে যেতে হবে। আগামি ফেব্রুয়ারীর নির্বাচনের জন্য এখন থেকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:২৯   ১৬৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ