ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে চুরির অভিযোগে আটক যুবকের হাজতে আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালীতে চুরির অভিযোগে আটক যুবকের হাজতে আত্মহত্যার চেষ্টা


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


পটুয়াখালীতে চুরির অভিযোগে আটক যুবকের হাজতে আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালীঃ চুরির অভিযোগে আটক যুবকের হাজতে আত্মহত্যার চেষ্টা। পটুয়াখালীর বাউফল থানা হাজতের কম্বল ছিঁড়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রাকিব সিকদার (২০) নামে এক আসামি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়লে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে। বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা সাহাবুদ্দিন সিকদারের ছেলে রাকিব সিকদার।

পুলিশ সূত্রে জানা গেছে, একই দিন দুপুর পৌনে ২টার দিকে পৌর শহরের চন্দ্রপাড়া সড়কের পাশে জেলা বারের সদস্য অ্যাডভোকেট এনামুল হকের বাড়িতে চুরির অভিযোগে স্থানীয়দের সহায়তায় রাকিবকে আটক করে থানায় আনা হয়। পরে এসআই মাসুদ খলিফা তাকে হাজতে রাখেন।

 

ডিউটিরত সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. শাহীন হাওলাদার বলেন, রাত ৯টার দিকে সিসি ক্যামেরায় নজর দিতে গিয়ে তিনি দেখতে পান রাকিব কম্বল ছিঁড়ে হাজতের গ্রিলে গলায় ফাঁস দিচ্ছে। সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে দরজা খুলে তাকে উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে রাকিব বলেন, আমাকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সেই অপরাধ আমি করিনি। আমাকে ডেকে নিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। আমি এই মিথ্যা অপবাদ সহ্য করতে পারছিলাম না, তাই আত্মহত্যার চেষ্টা করেছি।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, চুরির অভিযোগে আটক রাকিবকে শুক্রবার আদালতে পাঠানোর কথা ছিল। আত্মহত্যার চেষ্টার পর তাকে ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়েছে।

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:০৩   ২১২ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ