ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

তারাকান্দায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


তারাকান্দায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ময়মনসিংহ: তারাকান্দায় সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় তারাকান্দা উপজেলার কুরকুচিকান্দা কোরানিয়া এতিমখানা মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩ টার দিকে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবাহান,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক আর্মি,ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামীম তালুকদার,এড.নজরুল ইসলাম ইসমাঈল,আব্দুল হামিদসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আর আগে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:০২:৩৮   ১০২ বার পঠিত  |