ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » শেখ হাসিনা পালিয়ে না গেলে আমাকে আয়নাঘরে থাকতে হতো :আব্দুল হান্নান মাসউদ

শেখ হাসিনা পালিয়ে না গেলে আমাকে আয়নাঘরে থাকতে হতো :আব্দুল হান্নান মাসউদ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


শেখ হাসিনা পালিয়ে না গেলে আমাকে আয়নাঘরে থাকতে হতো :আব্দুল হান্নান মাসউদ

নোয়াখালী: ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে না যেতো তাহলে হয়তো আমাকে এতোদিনে মাটির নিচে কিংবা আয়নাঘরে থাকতে হতো। গণঅভ্যুত্থান সফল হয়েছে বলেই আমি আজ আপনাদের সামনে এসে কথা বলতে পেরেছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার (১৫ আগস্ট) বিকালে হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙ্গন কবলিত এলাকায় জিওব্যাগ ডাম্পিং কাজ পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।
হান্নান মাসউদ বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসবো না। কখনো বলবো না আপনারা আমাকে ভোট দেন।

আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোন আপত্তি নাই। তবুও আমি চাইবো অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক। যিনি হাতিয়া দ্বীপের উন্নতি করতে পারবেন আপনারা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে না জড়ানোর জন্য উপস্থিত সবাইকে ওয়াদা করিয়ে তিনি বলেন, আপনারা সবাই আমার কাছে ওয়াদা করেন, নিজেরা নিজেদের মধ্যে কেউ হানাহানি মারামারি করবেন না। বিএনপি-জামায়াত কিংবা এনসিপি যে যেদলই করুক আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করি, অরাজকতার সৃষ্টি করি তাহলে সারাদেশের মানুষ আমাদের খারাপ ভাববে।
হাতিয়া দ্বীপের উন্নয়নের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, আমি সরকারের কোন মন্ত্রী-উপদেষ্টা কিংবা কোন কিছুতেই নেই। আমার বিশেষ কোন ক্ষমতাও নেই। আপনারা যেমন আপনাদের সুখ-দুঃখের কথা আমার কাছে শেয়ার করেন তেমনি আমিও আপনাদের সুখ দুঃখের সে সকল কথাগুলো সরকারের সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে জানাই। তাদেরকে অনুরোধ করে আপনাদের জন্য বিভিন্ন প্রকল্প আনার চেষ্টা করি। আমারে নিজের চাচা খালারাও অসংখ্য বার নদী ভাঙ্গনের শিকার হয়ে সবকিছু হারিয়েছে।

নদী ভাঙ্গনের কষ্ট আমি বুঝি। হাতিয়াতে বিনিয়োগের জন্য এ মাসের শেষের দিকে জাপান থেকে একটি টিম হাতিয়া পরিদর্শন করতে আসবে। আমরা যদি ঠিকভাবে কাজ করার সুযোগ পাই আগামী ৫ বছরের মধ্যে হাতিয়া দ্বীপ সেন্টমার্টিন থেকেও সুন্দর হবে।
এসময় জাতীয় নাগরিক পার্টির নোয়াখালীর সংগঠক কাজী তানভীর, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান সীমান্ত, হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সামছল তিব্রিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:০৪:০৯   ২৯৮ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ