![]()
টাঙ্গাইল: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্ত্বরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তাফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন, খায়রুল ইসলাম, মফিজুর রহমান খানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৪৭:০০ ২০১ বার পঠিত | ● আলোচনা ● খালেদা জিয়া ● ভূঞাপুর ● সভা