ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

পাইকগাছায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


পাইকগাছায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

খুলনা: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে পাইকগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৫আগস্ট) জুম্মার নামায শেষে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্টানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জি এ সবুর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকী, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দিন রাজা, গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার বাবর আলী গোলদার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, তাতীদলের আহ্বায়ক মঈন উদ্দিন শিমুল, যুবদল নেতা হুরায়রা বাদশা, পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, অ্যাডভোকেট সুবেহ সাদিক শিমুল, শহিদুর রহমান শহিদ, আবু হানিফ মিলন, মোমিনুর ইসলাম ও আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আশরাফুল ইসলাম।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:১৭   ২০৪ বার পঠিত  |   







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ