ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » খালেদা জিয়ার জন্মদিনে ঈশ্বরগঞ্জে খাবার বিতরণ

খালেদা জিয়ার জন্মদিনে ঈশ্বরগঞ্জে খাবার বিতরণ


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


খালেদা জিয়ার জন্মদিনে ঈশ্বরগঞ্জে খাবার বিতরণ

ময়মনসিংহ:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

শুক্রবার বাদ মাগরিব ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল মনে রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, একেএম হারুন অর রশীদ, শরীফ আহম্মেদ জায়েদী, বাদল, নিজাম উদ্দিন, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আজিজুল হক সোহাগ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুবনেতা আল-আমিন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, শ্রমিক দলের আহ্বায়ক রয়েল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক তফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ চকদার,ছাত্রনেতা রনি রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ আহমেদ, এবং ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:১০:৫৮   ১৬৪ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ