ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় বেহাল সড়ক সংস্কার করলো জামায়াতে ইসলামী

পাইকগাছায় বেহাল সড়ক সংস্কার করলো জামায়াতে ইসলামী


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫


পাইকগাছায় বেহাল সড়ক সংস্কার করলো জামায়াতে ইসলামী

খুলনা:কয়রা সড়কের পাইকগাছা বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে বেহাল সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে ইট-বালু ফেলে চলাচল উপযোগী করার কাজ উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার, খুলনা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট লেয়াকাত আলী সরদার, এস এম মাওঃ আমিনুল ইসলাম , প্রফেসর আব্দুল মমিন সানা, অ্যাডভোকেট আব্দুল মজিদ, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, মোঃ রুহুল কুদ্দুস, পৌর আমীর ডাঃ আসাদুল ইসলাম সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ কুমার মন্ডল, সদস্য সুবঞ্জন চক্রবর্তী, ফজলুর রহমান, আনারুল ইসলাম, দিপঙ্কর মন্ডল প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:৪৮   ১৩৬ বার পঠিত  |