ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

হাতিয়ায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫


হাতিয়ায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০২৫ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ১১৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।
শনিবার দুপুরে (১৬ আগস্ট) উপজেলা সদরে আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির হাতিয়া উপজেলা শাখার উদ্যাগে হাতিয়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ফলাফলে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় ক্রেস্ট, সনদসহ একটি গিফট প্যাকেজ উপহার দেওয়া হয়েছে।

এসময় ছাত্র শিবির নোয়াখালী জেলা সভাপতি হাফেজ সাইফুর রসুল ফুয়াদের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান জামসেদুল ইসলাম।

নোয়াখালী -৬ হাতিয়া আসনে জামাতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক,শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য তারেক মনোয়ার, উপজেলা আমির মাস্টার বোরহানুল ইসলাম, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জিএম ইব্রাহীম ও অধ্যাপক শাহ মোহাম্মদ ওয়ালি উল্লা প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:০৪   ২২৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ