ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে মারধর, টাকা লুট

এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে মারধর, টাকা লুট


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫


এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে মারধর, টাকা লুট

বরিশাল:পটুয়াখালী শহরের ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ থেকে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। সেখানকার এক নিরাপত্তাকর্মী মারধরে আহত হয়েছেন। একই সময়ে পার্শ্ববর্তী আরও দুটি প্রতিষ্ঠানেরও টাকা লুট করা হয়েছে।

শুক্রবার রাত ৩টার দিকে সদর রোড এলাকার পুরাতন আদালতপাড়ায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী নিরাপত্তাকর্মী মজিবুর রহমান (৫৫) বলেন, ‘শুক্রবার রাত আড়াইটার দিকে কে বা কারা আকস্মিকভাবে বুথে ঢুকে আমার চোখ-মুখ বেঁধে পরিত্যক্ত ভবনের অন্ধকারে নিয়ে বেধড়ক মারধর করে।

এতে বাঁ হাত ভেঙে গেছে। ঘটনার সময় চোখ-মুখ বাঁধা থাকায় আমি কিছু দেখিনি।’আহত মজিবুর রহমানকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুথের চ্যানেল অফিসার রিংকু পাইন বলেন, একটি সংঘবদ্ধ দল রাতে আমাদের অফিসে ঢুকে মজিবুর রহমানকে মারধর করে একটি কম্পিউটার নিয়ে গেছে। তারা বুথের মেশিনও ভাঙচুর করেছে।
পার্শ্ববর্তী ফ্যাশন অপটিক্যালের মালিক জাকির হোসেন বলেন, ‘আমার প্রতিষ্ঠানের তালা ভেঙে নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে।’ সদর পুলিশ ফাঁড়ি–সংলগ্ন বিকাশের দোকানের মালিক কামরুল সিকদার বলেন, ‘আমার প্রতিষ্ঠানের তালা ভেঙে নগদ ১০ হাজার টাকা এবং একটি মনিটর নিয়ে গেছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আদালতপাড়া এলাকায় ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি বুথে দস্যুতার ঘটনা ঘটেছে।

এ সময় নিরাপত্তাকর্মীকে মারধর করা হয়েছে। সিসি ফুটেজে দুজনকে দেখা গেছে। যত দ্রুত সম্ভব জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া আরও দুটি প্রতিষ্ঠানে হামলার বিষয়টিও আমরা খতিয়ে দেখছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১২:২১   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ