ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৭ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » দোহার পুলিশের অভিযানে মাদক কারবারীকে আদালতে সোপর্দ

দোহার পুলিশের অভিযানে মাদক কারবারীকে আদালতে সোপর্দ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫


দোহার পুলিশের অভিযানে মাদক কারবারীকে আদালতে সোপর্দ

ঢাকা: দোহার উপজেলায় সাইনপুকুর তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক কারবারীকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃত মাদক কারবারীর নাম মোহাম্মদ জাহিদ (২৬)। সে উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের (স্টিলের ব্রীজ) সংলগ্ন নুরুল ইসলামের ছেলে। রোববার সকালে নিয়মিত মাদক মামলায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন দোহার থানা পুলিশ।
মামলার সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া সাকিনস্থ ২৫নং শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে মিনহাজ বেপারী বাড়ির সামনে পাকা সড়কের উপর একজন লোক অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।এমন সংবাদের সুত্র ধরে সাইনপুকুর তদন্ত কেন্দ্রের এস আই হরিচাঁদ হাজরা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালাইলে, পুলিশের উপস্থিতি টের পাইয়া অজ্ঞাত ব্যক্তি পালানোর চেষ্টাকালে ফোর্সদের সহায়তায় তাকে গ্রেফতার করেন।এ সময়ে তার দেহ তল্লাশীকালে ৩৭ (সাইত্রিশ) পিছ ইয়াবা ট্যাবলেট,যাহার আনুমানিক মূল্য ১১,১০০/-(এগারো হাজার একশত) উদ্ধার ও জব্দ করেন।

পরে ধৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পলিশের কাছে তার নাম মোহাম্মদ জাহিদ বলে জানান। সে নিয়মিত মাদক বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করেন। এ ঘটনায় শনিবার রাতেই দোহার থানার মামলা নং-১৪, তাং-১৬/০৮/২৫ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিলের ১০(ক) মামলা রুজু করেন। পরবর্তীতে রোববার সকালে গ্রেফতারকৃত মাদক কারবারীকে আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাসান আলী জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত দোহার থানা পুলিশের অভিযান চলমান রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:২০:১৫   ১৭৭ বার পঠিত  |