ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ডাকাত সর্দার ও তার সহযোগী গ্রেফতার

দোহারে ডাকাত সর্দার ও তার সহযোগী গ্রেফতার


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫


দোহারে ডাকাত সর্দার ও তার সহযোগী গ্রেফতার

ঢাকা: দোহার থানা পুলিশের অভিযানে উপজেলার ইসলামপুর খালপাড় এলাকায় ডাকাতির চেষ্ঠাকালে একটি ট্রাকসহ ৪ ডাকাতকে গ্রেফতারের ঘটনায় সাংবাদিকদের কাছে প্রেস ব্রিফিং করেন দোহার সার্কেলের সহকারি সিনিয়র পুলিশ সুপার মো.আশরাফুল আলম।
রোববার সকালে দোহার সার্কেলের সহকারি সিনিয়র পুলিশ সুপার মো.আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ইসলামপুর খালপাড় এলাকায় পুলিশের একটি অভিযান পরিচালনা করা হয়।

এ সময়ে ডাকাতদল পুলিশের উপস্থিতির টের পেয়ে ট্রাকযোগে পলায়নকালে স্থানীয় ফারুকের বাড়ীর মোড়ে পাকা সড়কের ডান পাশে মেহেগনি বাগানের গাছের সাথে ট্রাকটি আটকে যায়। সেসময় ডাকাতদল পালানোর চেষ্টা করলে দোহার থানা পুলিশ ৪ জন ডাকাতকে আটক করেন।

আটককৃতরা হলেন- দোহার থানা চর-লটাখোলা গ্রামের মৃত.রহিম ফকিরের ছেলে রাকিবুল ইসলাম(২৮), সাভার থানার দক্ষিণ শ্যামপুর হেমায়েতপুর এলাকার আব্দুর রহমান (৩৮) ও রাজপল্লী দরবার শরীফ এলাকার শাহাব উদ্দিন সরকারের ছেলে নজরুল ইসলাম(৪৩) এবং ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ছায়েভাঙ্গা গ্রামের সাহেব আলী মন্ডলের ছেলে শাহীন মন্ডল((২৮)।

এ সময়ে তাদের দখল থেকে একটি তিনটনি মালামাল বহনের নীল কালারের ট্রাক, ১টি প্লাস্টিকের হাতলযুক্ত আকাশি রংয়ের তালা কাটার, ১টি লোহার পাইপযুক্ত দেশীয় চাইনিজ কুড়াল, ১টি বড় দা, ১টি লোহার রড, তিনটি মোটা পাটের রশি, যাহার প্রতিটির লম্বা অনুমান ২০ হাত জব্দ করা হয়। পরবর্তীতে ধৃত ডাকাতদের দেয়া তথ্য অনুযায়ী গত শনিবার ১৬.০৮.২০২৫ ইং রাতে নবাবগঞ্জ উপজেলার পুষ্পখালী গ্রাম থেকে শেখ রোবহানের ছেলে ডাকাত দলের সর্দার শেখ রমজান ওরফে কালা (৩৮) ও মেলেং এলাকা থেকে মৃত.ফালান বেপারী ওরফে ফালুর ছেলে লালন ফকির ওরফে লাল মিয়াকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আটককৃতদের নামে দোহার থানার মামলা নং-০৭,তাং- ধারা-৩৯৯/৪০২, পেনাল কোড-১৮৬০ রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাসান আলী জানান, ঢাকা জেলার বিভিন্ন থানার রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, ডাকাত সর্দার শেখ রমজান ওরফে কালা (৩৮) একজন দুধর্ষ ডাকাত। দেশের বিভিন্ন থানায় তার নামে ১১ টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত অপর ডাকাত লালন ফকির ওরফে লালমিয়ার নামে ৩টি ডাকাতির মামলা রহিয়াছে। রোববার সকালে ধৃত ডাকাতদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:১৫:৪১   ৩৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ