![]()
গাজীপুর: মাদক বিক্রেতা ও সেবনকারী অনেক বেড়ে গেছে। অভিভাবকরা মাদকাসক্ত ছেলেদের নিয়ে অসহ্য। অতিষ্ঠ এলাকাবাসী। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে ঐক্যবদ্ধ হলেন এলাকাবাসী। মাদকমুক্ত সমাজ গঠনে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড টিউরি গ্রামে মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করেন এলাকাবাসী । শনিবার বিকেলে টিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসীর করণীয় বিষয়ক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হক বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন সেরু। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহসিন হোসেন খোকা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো. সেলিম মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার মো. আজহার হোসেন, শিক্ষক মাহবুবুর রহমান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান, আনিসুর রহমান, মো. নাজমুল ইসলাম, জাহিদুল হাসান বাদল, জাহিদুল আলম রতন, রোকন উদ্দিন রকু, মো. আসিফ হোসেন, কামাল হোসেন, এনামুল হোসেন, শাহাবুদ্দীন আহমেদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু তাহের, মাওলানা আওলাদ হোসেন, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম সজল, মো. ওয়াসিমসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদকের বিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা মাদক ব্যবসায়ী তাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূলে কাজ করতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে মাদকের বিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলে সমাজের কেউ তাদের হয়ে সুপারিশ করা থেকে বিরত থাকতে হবে। মাদক ব্যবসায়ীদের ধরলে মাদক সেবন বন্ধ হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪০:৪৯ ১২৩ বার পঠিত | ● আলোচনা ● কালীগঞ্জ ● সভা